দুপুরের মেঘ
সদ্য এক পশলা বৃষ্টি হয়েছে ৷ আকাশে এখনও মেঘ ৷ ব্যাগে দেখছি ছাতা নেই ৷ অফিস থেকে বেরিয়ে কিংকর্তব্যবিমূঢ় কয়েক সেকেন্ড কাটিয়ে শেষে হাওড়াগামী একটা বাসে উঠে পড়লাম | বাসায় না গিয়ে ভাবছি সোজা দেশের বাড়ি যাব ৷ আমার চাকরিটা আজ গেল । বেশ সুখের চাকরি ছিল ৷ আলসেমির জন্যই গেল ৷ উপরি হিসেবে ছিল রুমের বাকী দশ বারোজনের সামনে অপমান ৷ বস গালাগালি দেননি I বেশ সহানুভূতির সঙ্গে , এটা ঠিক আমার লাইন নয়, অন্য কোনো ক্ষেত্রে আমি নিশ্চয়ই উন্নতি করব ইত্যাদি বলে তারপর ছাঁটাই ৷ আমি যতক্ষনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে অাসছি ততক্ষনে সবার চোখে করুনা । এটাতেই সবচেয়ে বেশী অপমানিত লাগছিল ৷ দুপুর বেলা এ সময়টা বাস ফাঁকা ৷ নিজেকে খুব ছোট মনে হচ্ছিল ৷এত দিন যাদের সঙ্গে কাজ করেছি তারা কেউ একটা কথাও বলেনি আমার হয়ে ৷ ঘনিষ্ঠ বন্ধুত্ব না থাকলেও এদের সঙ্গে সৌজন্যের সম্পর্ক ছিল ৷ অবশ্য শুধু সৌজন্যের সম্পর্কে আর এর বেশী কী বা আশা করা যায় ! পাশের টেবিলের লাবনী একটু দুঃখী মুখে তাকিয়ে ছিল ৷ একজন প্রায় অসম্পর্কিত মানুষের জন্য সামান্য দুঃখ ৷ আমার মনের ভেতরে লাবনীর জন্য বিশে...